• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

আফগান সীমান্তে পাকিস্তানি সেনা চৌকিতে হামলা, নিহত ৬ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১
অ+
অ-
আফগান সীমান্তে পাকিস্তানি সেনা চৌকিতে হামলা, নিহত ৬ সেনা

আফগান সীমান্তে পাকিস্তানের সেনাাবাহীর একটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন পাকিস্তানি সেনা।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে— এ হামলার জন্য দায়ী পাকিস্তানের কট্টর ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)।

পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুর্‌রম জেলায় ঘটেছে এই হামলা। এ প্রদেশে দীর্ঘ দিন ধরেই সক্রিয় রয়েছে বিদ্রোহী তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায়শই তাদের সংঘর্ষ এবং গুলির লড়াই লেগে থাকে। প্রায় দু’দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে তাদের।

গত অক্টোবরে আফগানিস্তানের মাটিতে পাক বিমানহানা এবং সীমান্ত সংঘর্ষের পরে উত্তেজনা প্রশমন ও সংঘর্ষবিরতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিম এশিয়ায় কয়েক দফা আলোচনা করেছে পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে একাধিক বার আফগানিস্তানের মাটিতে সক্রিয় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর উপর নজরদারি চালানো এবং কঠোর পদক্ষেপ করার দাবি তোলা হয়েছে।

বিজ্ঞাপন

জবাবে পাক ফৌজের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্ত লঙ্ঘন এবং বিমানহামলার অভিযোগ তুলেছে তালেবান সরকার। কাবুলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টিটিপির উপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই।

পাকিস্তানে হিংসাত্মক কার্যকলাপ চালানোর জন্য এই বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তানের মাটিকে ব্যবহার করছে পরে বার বার অভিযোগ তুলেছে পাকিস্তান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কাবুল।

আফগানিস্তানের তালেবান সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। বস্তুত, গত শুক্রবার রাতেও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলিবর্ষণ হয়েছে। তাতে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছিল।

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তানপাকিস্তাননিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান