• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

বরফে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন না খেয়ে পাশে ছিল কুকুর (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩৯
অ+
অ-
বরফে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন না খেয়ে পাশে ছিল কুকুর (ভিডিও)

ভারতের হিমাচল প্রদেশের চাম্বাতে বরফের নিচে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন দাঁড়িয়েছিল একটি কুকুর। এ সময় এটি পানিসহ কোনো খাবার খায়নি।

বিজ্ঞাপন

মালিকের সঙ্গে কুকুরটি পাহাড়ি বরফ অঞ্চলে গিয়েছিল। সেখানে দুর্ঘটনায় পড়ে তার মালিক মারা যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৭ জানুয়ারি) জানিয়েছে, বিক্ষিত রানা ও পীযূষ নামে দুজনের সঙ্গে ছিল কুকুরটি। তারা দুজনই মারা গেছেন। ওই সময় তুষারপাতে তাদের মরদেহের ওপর বরফ জমা পড়ে।

তারা দুজন ব্রাহমোর নামে একটি মন্দিরের ভিডিও ধারণ করতে গিয়ে নিখোঁজ হন। পরে খারাপ আবহাওয়া ও ঠান্ডার কারণে তাদের মৃত্যু হয়। তাদের দুজনের মরদেহই একসঙ্গে পড়ে ছিল।

বিজ্ঞাপন

নিখোঁজের চারদিন পর যখন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছান তখন তারা দেখতে পান পীযূষের একেবারে পাশে দাঁড়িয়ে আছে কুকুরটি।

এটি চারদিন ধরে কোনো খাবার না খেয়ে তীব্র ঠান্ডার মধ্যে পীযূষের পাশেই ছিল। কুকুরটি যেন তার মালিকের মরদেহ পাহাড়া দিচ্ছিল।

উদ্ধারকারীরা যখন দুজনের মরদেহ আনতে যায় তখন কুকুরটি প্রথমে তাদের দিকে তেড়ে আসে। এরপর এটিকে শান্ত করে মরদেহ নিয়ে আসা হয়। কুকুরটি যেন পরে বুঝতে পারে তার মালিককে সহায়তা করতে এসেছেন উদ্ধারকারীরা।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে?

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

উত্তাল মধ্যপ্রাচ্যের জলসীমা : দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ১

মধ্যপ্রাচ্যের সংঘাত : লেবানিজ প্রবাসীদের স্মৃতিতে ফিরছে শৈশবের বিভীষিকা

মধ্যপ্রাচ্যের সংঘাত : লেবানিজ প্রবাসীদের স্মৃতিতে ফিরছে শৈশবের বিভীষিকা

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

ধ্বংসের মুখে স্বাস্থ্যসেবা খাতলেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত