হরমুজ প্রণালীতে তিন জাহাজে হামলা

তেল পরিবহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা জানিয়েছে, রোববার (১ মার্চ) তিনটি জাহাজ হামলার কবলে পড়ে।
এরমধ্যে একটি ওমান উপকূলে হামলার শিকার হয়। সমুদ্রের পানির ওপর থেকে থাকা অজ্ঞাত কোনো বস্তু এতে আঘাত করে। ওই সময় জাহাজের ইঞ্জিনে আগুন লাগে। তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় বলে জানিয়েছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
বেসরকারি নিরাপত্তা সংস্থা ভেনগার্ড টেক বলেছে, দ্বিতীয় জাহাজ, যেটি একটি জ্বালানিবাহী ট্যাংকার, এটি আরব আমিরাতের ১৭ নটিক্যাল মাইল উত্তরপূর্বাঞ্চলে মিনা স্কয়ারের কাছে হামলার শিকার হয়।
ইউকেএমটিও পরবর্তীতে আরেক খবরে জানায় আমিরাতের শারজাহ থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজের খুব কাছে কোনো কিছুর বিস্ফোরণ ঘটে। তবে জাহাজের সবাই সুস্থ আছে বলে নিশ্চিত করেছে তারা।
সূত্র: এএফপি
এমটিআই