ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১টার দিকে এ মিসাইলগুলো ছোড়া হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে উঠেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল এদিকে আসছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা এসব মিসাইল আটকানোর চেষ্টা করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই