আরেক দফা মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফায় মিসাইল ছুড়েছে ইরান। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ১টার দিকে এসব মিসাইল ছোড়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব মিসাইলের কারণে মধ্য ও দক্ষিণ ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছে। সঙ্গে উত্তরাঞ্চলের কিছু জায়গাতেও সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা এসব মিসাইল আটকানোর চেষ্টা করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই