ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

ইরানের ছোড়া সর্বশেষ মিসাইল হামলায় মধ্য ইসরায়েলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে বাংলাদে সময় শুক্রবার রাত পৌনে ৪টার দিকে এ তথ্য জানায় ইসরায়েলি ইমার্জেন্সি সার্ভিস।
বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হারেৎজ বলেছে, ইরানের মিসাইলের প্রভাবে তেলআবিব, মধ্য ইসরায়েল, দখলকৃত জেরুজালেমে অব্যাহতভাবে সতর্কতামূলক সাইরেন বাজছে।
সূত্র: হারেৎজ
এমটিআই