ইরানের ক্লাস্টার বোমা সরাসরি আঘাত করেছে ইসরায়েলে

দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ড্রোন ও মিসাইলের সমন্বিত হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শুক্রবার চালানো এ হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইরান। যেগুলো মিসাইলের সঙ্গে ছিল। এ বোমাগুলো সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।
এ হামলায় ব্যবহার করা হয়েছে খাইবার শেখান সলিড ফুয়েলের মিডিয়াম রেঞ্জের হাইপারসনিক মিসাইল।
আলজাজিরা জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, ক্লাস্টার বোমাগুলো ইসরায়েলের মধ্যাঞ্চলে বিস্ফোরিত হচ্ছে এবং এগুলো বেশ বড় অঞ্চলজুড়ে বৃষ্টির মতো পড়েছে। যদিও এ হামলায় এখন পর্যূন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খাইবার শাখেন ইরানের অন্যতম নতুন অস্ত্র। এটি ২০২২ সাল থেকে ব্যবহার করা শুরু করে তারা। এই মিসাইল থেকে ২০টি আলাদা বোমা ছড়িয়ে পড়ে। যেগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি হয়।
যখন এগুলো বড় কোনো অঞ্চলজুড়ে আঘাত হানে, তখন বেশ ভালো ক্ষয়ক্ষতি করতে পারে।
সূত্র: আলজাজিরা
এমটিআই