বললেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
ইরানে হামলায় আমাদের যুদ্ধাস্ত্রের কোনো ঘাটতি নেই

ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত যুদ্ধাস্ত্র আছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।
তিনি মন্তব্য করেন, ইরান যদি মনে করে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেতে পারবে না তাহলে তারা ভুলে আছে।
হেগসেথ বলেন, “ইরান আশা করছে আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারব না। এটি তাদের ভুল হিসাব। আমাদের যুদ্ধাস্ত্রের কোনো ঘাটতি নেই। আমাদের প্রতিরক্ষা ও হামলার অস্ত্রের মজুদ যা আছে তা দিয়ে আমরা যতদিন ইচ্ছে ততদিন ইরানে অভিযান চালাতে পারব।”
সূত্র: আলজাজিরা
এমটিআই