বললেন ট্রাম্প
আমাদের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সুপ্রিম লিডার বেশিদিন টিকবেন না

যুক্তরাষ্ট্র যদি সমর্থন না দেয় তাহলে ইরানের নতুন যে সুপ্রিম লিডার হবেন তিনি বেশিদিন টিকবেন না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সংবাদমাধ্যম এবিসি নিউজকে ট্রাম্প বলেন, “(নতুন সুপ্রিম যিনি হবেন) আমাদের কাছ থেকে তার অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না নেন তাহলে বেশিদিন টিকবেন না। আমরা নিশ্চিত করতে চাই প্রতি ১০ বছর পর পর আমাদের ইরানে যুদ্ধ করতে যেতে হবে না। আমার মতো প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে এটি আর হবে না।”
ট্রাম্প আরও বলেন, “আমি চাই না পাঁচ বছর পর মানুষ আবারও এই পরিস্থিতির মুখোমুখি হোক। অথবা তার চেয়েও খারাপ কিছুর মধ্যে পড়ুক। অর্থাৎ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র চলে আসুক।”
সূত্র: এবিসি
এমটিআই