ইরাকে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

ইরাকের কুর্দি অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কনস্যুলেটের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটি।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এ হামলা উত্তেজনা বৃদ্ধি এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। কূটনৈতিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।”
ড্রোন কোন জায়গা থেকে ছোড়া হয়েছে বা হামলার পেছনে কারা সেটি স্পষ্ট করেনি আমিরাত।
সূত্র: আলজাজিরা
এমটিআই