লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলে ১৬ জন আহত

লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া মিসাইলে ইসরায়েলে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম।
সংস্থাটি বলেছে, রামলে অঞ্চলে তারা ১৪ জন আহতকে চিকিৎসা দিয়েছেন। তবে তাদের অবস্থা ভালো আছে। মিসাইল একটি ডে কেয়ারে আঘাত হেনেছে বলে দাবি করেছে তারা।
অপরদিকে মাতেহ নামে অপর এক এলাকায় দুজন আহত হয়েছেন। তাদের অবস্থাও গুরুতর নয় বলে দাবি করেছে অ্যাম্বুলেন্স সংস্থাটি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হিজবুল্লাহর মিসাইলের আঘাতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এরআগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা হায়েলা উপত্যকার কাছে একটি ইসরায়েলি স্যাটেলাইট কমিউনিকেশন স্টেশনে ‘নির্ভূল মিসাইল’ দিয়ে হামলা চালিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই