ইরানে বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি ইসরায়েলের

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি করেছে দখলদার ইসরায়েল। সোমবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানে আরেক দফা হামলা চালিয়েছে। এতে বিপ্লবী গার্ডের ড্রোন হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এই হেডকোয়ার্টার থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া আরও ড্রোন ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
এর পাশাপাশি অন্যান্য আরও ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
সূত্র: আলজাজিরা
এমটিআই