বাহরাইনে ইরানের নতুন হামলা, একজন নিহতসহ বেশ কয়েকজন আহত

বাহরাইনের রাজধানী মানামাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর প্রায় ৫টার দিকে এ তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তারা বলেছে, মানামাতে একটি আবাসিক ভবনে ইরানের ‘নির্লজ্জ’ হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
এমটিআই