যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত হওয়া বিমানে ছিলেন ছয় সেনা

ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান। শুক্রবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কেসি-১৩৫ বিমানটিতে ছয় সেনা ছিলেন।
বিমানটি তৈরি করেছে বোয়িং। ১৯৫০ থেকে ১৯৬০ এর দশকে এগুলো তৈরি করা হয়েছিল। এগুলো মাঝ আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে মার্কিন বিমানবাহিনীর মেরদুণ্ড হিসেবে কাজ করেছে।
এই রিফুয়েলিং বিমানের কারণে যুদ্ধবিমানকে অবতরণ করে জ্বালানি নিতে হয় না।
বিজ্ঞাপন
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এ বিমান ব্যবহার করা হচ্ছিল। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুটি বিমানের মধ্যে দুর্ঘটনা হয়। এরমধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করেছে। আরেকটি বিধ্বস্ত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই