আলি লারিজানির ব্যাপারে ইরান থেকে ইসরায়েলকে দেওয়া হয় তথ্য

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। যদিও এখন পর্যন্ত ইরান বিষয়টি নিশ্চিত করেনি।
বিজ্ঞাপন
তবে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, লারিজানি প্রাণ হারিয়েছেন। আর তাকে হত্যায় সহায়তা করেছে ইরানিরাই। রাজধানী তেহরানের বাসিন্দারা তার ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করা হয়েছে।
ওই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, “তেহরানের বাসিন্দাদের কাছ থেকে গত ২৪ ঘণ্টায় যে গোয়েন্দা তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে দেওয়া হয়েছে, সেগুলোর কারণেই লারিজানিকে হত্যা করা সম্ভব হয়েছে।”
“গত কয়েকদিন লারিজানি খোলামেলাভাবে চলেছেন। তিনি প্রকাশ্য বিভিন্ন অনুষ্ঠানে আসছিলেন। যারমধ্যে গত শুক্রবারের কু্র্দস দিবসের র্যালিও ছিল। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এতে করে নিজেকে তিনি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন। যার প্রেক্ষিতে তাকে শনাক্ত করা গেছে।”— যোগ করেন ইসরায়েলি কর্মকর্তা।
বিজ্ঞাপন
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমটিআই