বিজ্ঞাপন

বললেন নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে ‘একসঙ্গে লড়াইয়ে’ আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে

অ+
অ-
ইরানের বিরুদ্ধে ‘একসঙ্গে লড়াইয়ে’ আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে

ইরানের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) হিব্রু ভাষার সংবাদমাধ্যম মারিভ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, “আরব দেশগুলোর সঙ্গে নতুন জোট গঠিত হচ্ছে। যারা আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করতে চান।”

তিনি বৈঠকে আরও বলেন, “অতীতে, আরব নেতাদের সঙ্গে আমার গোপন আলোচনা হয়েছে। আমি তাদের বলেছিলাম, ইরান যদি আসে… তাহলে তারা আপনাদের বিরুদ্ধে বিজয়ী হবে, আপনাদের রাজতন্ত্রকে উৎখাত করবে। ওই সময় তারা আমার কথা এতটা গুরুত্ব দেননি। আজ তারা বুঝতে পারছেন।”

এরআগে গতকাল যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেন সৌদি আরবসহ আরব দেশগুলো ইসরায়েলের কাছে সাহায্য চাইছে।

বিজ্ঞাপন

তিনি এক পডকাস্টে বলেন, “আমাদের অনেক মিত্র গত একমাসে আরও শক্তিশালী মিত্রতে পরিণত হয়েছে। হোক আমিরাত, হোক বাহরাইন, হোক সৌদি, আমি মনে করি আমরা আরও কাছাকাছি এসেছি। আমরা ওমানিদের কাছাকাছি এসেছি, কুয়েতিদের কাছে এসেছি। তারা আমাদের কাছে সাহায্য চেয়েছে।”

আরব দেশগুলোকে নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা চালাবে এমন ইঙ্গিত দিয়ে ইসরায়েলি দূত বলেন “ইসরায়েল এবং তার মিত্ররা কাজ করে যাবে। যা সত্যিই ভবিষ্যতের পার্থক্য গড়ে দেবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

এমটিআই