বিজ্ঞাপন

ইসরায়েলি হামলার জেরে দক্ষিণাঞ্চল থেকে সরে গেলো লেবাননের সেনারা

অ+
অ-
ইসরায়েলি হামলার জেরে দক্ষিণাঞ্চল থেকে সরে গেলো লেবাননের সেনারা

দখলদার ইসরায়েলের সেনাদের স্থল হামলার কারণে নিজেদের দক্ষিণাঞ্চলের অনেক অঞ্চল থেকে সরে গেছে লেবাননের সেনাবাহিনী। শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক লড়াই হতে পারে এমন আশঙ্কা থেকে সরে গেছেন তারা। এর পাশাপাশি অন্যান্য ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়েও পিছিয়ে গেছে লেবাননের সেনারা।

বিজ্ঞাপন

লেবাননের নিজস্ব সেনাবাহিনীর পাশাপাশি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রয়েছে। যারা সেনাবাহিনীর মতোই শক্তিশালী। তাদের কাছে আধুনিক অস্ত্র ছাড়াও মিসাইল ও রকেটও আছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক বলেছে, তাদের একটি সূত্র জানিয়েছে, লেবাননের সেনা সদস্যরা দিবিল, আইন ইবেল, রামিশ, আল-তায়রি এবং বেঈত ইয়াহুনের পজিশন থেকে সরে গেছেন।

তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধতে পারে। এছাড়া তারা যোগাযোগ বিচ্ছিন্নও হয়ে পড়তে পারেন।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর এক সপ্তাহ পর ইরানের পক্ষে যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ। তারা ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ করে এখন পর্যন্ত হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

এমটিআই