বিজ্ঞাপন

ইসলামাবাদ থেকে কি খবর আসে, অপেক্ষায় ইরানি জনগণ

অ+
অ-
ইসলামাবাদ থেকে কি খবর আসে, অপেক্ষায় ইরানি জনগণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর মার্কিনিদের সাথে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রথমবারের মতো সরাসরি কথা বলছেন।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক আলী হাশেম ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, পাকিস্তানের রাজধানী থেকে আলোচনার মাধ্যমে কি খবর আসে সেই অপেক্ষায় আছেন ইরানিরা।

তিনি বলেছেন, মার্কিনি ও ইরানিদের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। এই আলোচনায় অনেক কিছু পর্যবেক্ষণ করতে হবে এরপর সিদ্ধান্ত নিতে হবে।

কিন্তু এবারের আলোচনাটি শুধুমাত্র যুদ্ধবিরতিই নয়। এটি ইরান ও যুক্তরাষ্ট্রের ৪৭ বছর ধরে চলা শত্রুতারও বিষয়।

বিজ্ঞাপন

যেহেতু এবার দুই দেশের সর্বোচ্চ নেতারা বৈঠকে বসেছেন, তাহলে কি সবকিছু ছাপিয়ে তারা চুক্তি করতে পারবেন? নাকি আগের মতো আবারও ব্যর্থ হবেন—  সেটির অপেক্ষায় রয়েছেন তেহরানের সব মানুষ।

ইসলামাবাদে আলোচনার জন্য ইরান প্রায় সব স্তরের প্রতিনিধিদের নিয়ে গেছে। এতে পার্লামেন্ট, বিভিন্ন ইনস্টিটিউটের কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা আছেন।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন

এমটিআই