ইরান যুদ্ধের খবর প্রকাশ নিয়ে সংবাদমাধ্যমের ব্যাপক সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দিলেও; সংবাদমাধ্যমের খবর দেখলে মনে হবে মার্কিনিরা পরাজিত হচ্ছেন।
বিজ্ঞাপন
সামাাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “"ভুয়া সংবাদমাধ্যমগুলো হয় পাগল, না হয় পুরোপুরি দুর্নীতিগ্রস্ত! যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে—তাদের নৌবাহিনী, বিমানবাহিনী থেকে শুরু করে সবকিছুই ধ্বংস করা হয়েছে। তাদের নেতারা নিহত হয়েছেন! হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে। তেলবাহী জাহাজগুলো তেল নিতে যুক্তরাষ্ট্রের দিকে ছুটে আসছে। কিন্তু আপনি যদি এই ভুয়া সংবাদমাধ্যমের কথা শোনেন, তবে মনে হবে আমরাই হারছি।”
ট্রাম্প স্পষ্ট করেননি ঠিক কোন সংবাদমাধ্যম ইরান যুদ্ধ নিয়ে ভুয়া ও ভুল তথ্য প্রকাশ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিজ্ঞাপন
এমটিআই
