বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, কিছু বিষয়ে হয়েছে অগ্রগতি

অ+
অ-
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, কিছু বিষয়ে হয়েছে অগ্রগতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হওয়া মুখোমুখি বৈঠক এখনো চলছে। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দুই দেশ প্রায় দুই ঘণ্টা আলোচনা করে। এরপর রাতের খাবারের বিরতি দেওয়া হয়। বিরতি শেষে আবারও আলোচনা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর ওই আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও আভাস পাওয়া যাচ্ছে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, দুই পক্ষই সর্বোচ্চটা পাওয়ার দাবি নিয়ে আলোচনা শুরু করেছিল। কিন্তু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেবাননে দখলদার ইসরায়েলের হামলা, ইরানের জব্দ করা সম্পদ ছাড়, হরমুজ প্রণালি এবং অন্যান্য বিষয় নিয়ে দুই দেশ একমত হয়েছে।

আলজাজিরা বলেছে, নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের কর্মকর্তারা এসব তথ্য জানাচ্ছেন। কারণ তাদের মিডিয়াতে কথা না বলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

এমটিআই