বিজ্ঞাপন

মার্কিন দূতাবাসের জন্য গঠন হবে কুইক রেসপন্স টিম

অ+
অ-
মার্কিন দূতাবাসের জন্য গঠন হবে কুইক রেসপন্স টিম

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায় দেশটি। এ লক্ষ্যে সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচির আওতায় ‘বিশেষায়িত কুইক রেসপন্স’ তথা ‘জরুরি পুলিশ প্রতিক্রিয়া ইউনিট’ গঠনের প্রস্তাব দিয়েছে মার্কিন সরকার। তবে কি নামে এ ইউনিট স্থাপন করা হবে সেটা চূড়ান্ত করা হয়নি।

বিজ্ঞাপন

ঢাকা পোস্টের  হাতে আসা নথি ও সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, দূতাবাস থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। সেটি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান একটি সমঝোতা স্মারক অনুসরণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট শাখা এ বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবকে অবহিত করবে বলে জানা গেছে।

জানা গেছে, প্রাথমিকভাবে এ ইউনিটের তিনটি নাম প্রস্তাব করা হলেও পুলিশ অধিদপ্তর সেসব নামের বিরোধিতা করেছে। ফলে নতুন কোনো নামেও এই ইউনিট আসতে পারে।

বিজ্ঞাপন

এমএম/এমএন