• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫, এসএসসি পাসে নেবে ৭৬৪ জন 
  1. জবস
সরকারি চাকরির খবর

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫, এসএসসি পাসে নেবে ৭৬৪ জন 

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬
অ+
অ-

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ লাইনম্যান পদে ৭৬৪ জন পুরুষ কর্মী নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম স্বহস্তে পূরণ করে আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে। 

বিজ্ঞাপন

এক নজরে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম
পল্লী বিদ্যুৎ সমিতি
চাকরির ধরন
সরকারি চাকরি
প্রকাশের তারিখ
০৬ জানুয়ারি ২০২৫
পদ ও লোকবল
১টি ও ৭৬৪ জন
চাকরির খবর
ঢাকা পোস্ট জবস
আবেদন করার মাধ্যম
সরাসরি
আবেদন শুরুর তারিখ
০৬ জানুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ
২৬ জানুয়ারি ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
https://reb.gov.bd
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: পল্লী বিদ্যুৎ সমিতি
পদের সংখ্যা: ০১টি 
লোকবল নিয়োগ: ৭৬৪ জন 

আরও পড়ুন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, দ্রুত আবেদন করুন
ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ, আবেদন ডাকযোগে
সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, চলছে অনলাইনে আবেদন

বিজ্ঞাপন

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান
পদসংখ্যা: ৭৬৪টি 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ নিয়ে উত্তীর্ণ হতে হবে। 

অন্যান্য যোগ্যতা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠা-নামায় সক্ষমতা থাকতে হবে। দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত ওঠা-নামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৬,৬০০ টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

বয়সসীমা: ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।

আবেদন ফি: ৫০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের (বিজ্ঞপ্তিতে ১৩ নম্বরে উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) অনুকূলে করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ: ২৬ জানুয়ারি ২০২৫, সকাল ৯টা। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও কাগজপত্রসহ শারীরিক পরীক্ষায় উপস্থিত হতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সরকারি চাকরিনিয়োগ বিজ্ঞপ্তিহট জবসচাকরির খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

তথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

সরকারি চাকরির খবরতথ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৬৮ জন

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৩১ মার্চ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স