• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-শম্ভু-মামুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০
অ+
অ-
নতুন মামলায় গ্রেপ্তার সালমান-শম্ভু-মামুন
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক আশুলিয়া থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করা হয়। এ দিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে এক মামলায় সালমান ও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানার আরেক মামলায় শম্ভুকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনাম ৫ দিনের রিমান্ডে
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর কারাগারে
সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বিজ্ঞাপন

এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান, কোন মামলা? তাকে আইনজীবী জানান, আশুলিয়া থানার। তখন সালমান এফ রহমান জানতে চান, শ্যোন অ্যারেস্ট? আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। শম্ভুকেও তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে নীরব ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ডা. এনামুর রহমানকে দেখতে আসেন তার ছেলে। চোখ ও হাতের ইশারায় কথা বলেন তারা। পরে তাদের বের করে দেয় পুলিশ।

এরপর গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এনআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতগ্রেফতারসালমান এফ রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪