• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
সাংবাদিকদের চিফ প্রসিকিউটর

অমানবিক নিষ্ঠুরতম নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন মহিউদ্দিন ফারুকী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯
অ+
অ-
অমানবিক নিষ্ঠুরতম নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন মহিউদ্দিন ফারুকী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আজ ট্রাইব্যুনালে দ্বিতীয় মামলা ছিল র‍্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে। তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের, আগামী ২৮ মে পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি অসংখ্য মানুষকে গুম করার সঙ্গে জড়িত। গুমের শিকার মানুষদের তার অফিসসহ বিভিন্ন আয়না ঘরে রেখে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টারমাইন্ড। তার এ বিষয়ে স্পেশাল কোয়ালিটি আছে। আয়নাঘর উন্মোচিত হওয়ার পর ভিকটিমরা সাহসী হচ্ছেন এবং এক এক করে অভিযোগগুলো আমাদের ট্রাইব্যুনালে নিয়ে আসছেন। সেই অভিযোগগুলো আমাদের তদন্ত কার্য পরিচালনা করছি।

আরও পড়ুন

সাবেক আইজিপি মামুনকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি
সাবেক আইজিপি-এনটিএমসি মহাপরিচালকসহ ১০ জন ট্রাইব্যুনালে
ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে কী বলতে চাইলেন পলক?

বিজ্ঞাপন

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি পৃথক প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা এসব সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছে— সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন এবং ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।


এছাড়া র‍্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও হাজির করা হয়। তারা হলেন— সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন।

এএসএস/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআদালতমামলার‌্যাবনির্যাতনবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন