• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

আদালতে হুইল চেয়ার পাবেন অসুস্থ আসামিরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৫, ১৪:০৯
অ+
অ-
আদালতে হুইল চেয়ার পাবেন অসুস্থ আসামিরা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) এখন থেকে অসুস্থ আসামিরা হুইল চেয়ার সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকার সিএমএম কোর্ট হাজতখানায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ৩টি হুইল চেয়ার প্রদান করেন। 

এসময় আদালতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মো. সেফাত উল্লাহ, মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের পুলিশ সদস্য, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার দেওয়া প্রসঙ্গে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে আসা অসুস্থ আসামিদেরকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজ করতে এসব হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে। 

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইলফলক। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনো সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এনআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল