• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১২:৫৫
অ+
অ-
চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময় বাড়ানো হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। এ মামলায় প্রতিবেদন জমার জন্য আজকের দিন ধার্য ছিল। এরই পরিপ্রেক্ষিতে ফজলে করিমসহ অন্য আসামিদের ট্রাইবুনালে হাজির করা হয়।

ফজলে করিম ছাড়া অন্যরা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। 

আরও পড়ুন
ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে
শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

বিজ্ঞাপন

এর আগে, ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট সপ্তাহ সময়ের আবেদন করে প্রসিকিউশন।  

এদিকে, এ মামলায় জামিনের বিনিময়ে ফজলে করিমের পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে এক প্রসিকিউটরের বিরুদ্ধে। তার নাম সাইমুম রেজা তালুকদার। যদিও সম্প্রতি পদত্যাগ করেছেন তিনি।

পদত্যাগী এ প্রসিকিউটরের সরাসরি ঘুষ দাবি করার কথপোকথনের কিছু অডিও রেকর্ড প্রকাশ্যে আসতেই হইচই ফেলে বিচারাঙ্গনে। অভিযোগটি নজরে আসার পর গত ১০ মার্চ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

অপরদিকে, ঘুষকাণ্ডের কথোপকথন ফাঁস হওয়ায় এ মামলার পুনঃতদন্তের দাবি তুলেছেন আসামিপক্ষের আইনজীবী। এ নিয়ে আবেদন করা হবে বলেও জানা গেছে। 

এমআরআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল