• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

ই-পারিবারিক আদালতের যাত্রা : ঘরে বসেই মিলবে হাজিরা-শুনানির সুযোগ

নাইমুর রহমান নাবিল
নাইমুর রহমান নাবিল
২৪ নভেম্বর ২০২৫, ১৭:৪০
অ+
অ-
ই-পারিবারিক আদালতের যাত্রা : ঘরে বসেই মিলবে হাজিরা-শুনানির সুযোগ
আইন মন্ত্রণালয়ের ডকুমেন্টারি থেকে স্ক্রিনশট নেওয়া

পারিবারিক আদালতের বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে চালু হলো নতুন ই-সেবা। নতুন এ সেবার মাধ্যমে কমবে মামলার দীর্ঘসূত্রতা। সমাধান হবে অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা, কাগজের নথি ব্যবস্থাপনা, সময়ক্ষেপণ এবং ভিড় ও অপেক্ষার মতো আগের সমস্যাগুলোর। এছাড়া, দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন এবং অনলাইন শিডিউলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ই-পারিবারিক আদালত উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উদ্বোধনের পরে আসিফ নজরুল বলেন, আইনজীবীরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে আদালতের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারেন। ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটাইজেশনের দিকে এগোনো উচিত।

আরও পড়ুন
মায়ের কান্নায় মন গলল না রাইয়ানের, বদলে গেল আদালতের আদেশ!

বিজ্ঞাপন

আইনজীবীসহ সবার উদ্দেশ্যে তিনি বলেন, এটা এখনো শুরুর দিকে, কিন্তু আপনারা যত্ন না নিলে এটা থাকবে না। আমাদেরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, কেবল আপনারা এটা সন্তানের মতো দেখে রাখবেন। আইন মন্ত্রণালয় থেকে আমরা ২১টা রিফর্ম করেছি। আশা করি, আমাদের পরে যে পলিটিক্যাল পার্টি আসবে, তারা দেশকে ভালোবেসে এগুলো ধরে রাখবেন। আমরা যে ভালো কাজগুলো করছি, এর অ্যাপ্রিশিয়েট করবেন।

আসিফ নজরুল বলেন, বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন। পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করে দিয়েছি। এখন ২০টা জেলায় চালু করেছি, যাওয়ার আগে ৬৪ জেলায় চালু করব। আশা করি, আগামীতে এক-তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান হবে। পাঁচ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে। পরবর্তী সরকারের প্রতি অনুরোধ— আমাদের উদ্যোগগুলো অব্যাহত রাখবেন।

আরও পড়ুন
আমার রুমমেট বহিরাগত, সে হলের কেউ না : আদালতকে ভিপি প্রার্থী জালাল
অন্যায় আবদার করতেন দীপু মনি, বিচারক বললেন ‘কবর-জেলে একা যেতে হয়’

বিজ্ঞাপন

দুই মাস হাতে আছে, এ পদক্ষেপ ভালো দৃষ্টান্ত রেখে যাবে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, জনগণের সেবার জন্য এই ই-পারিবারিক আদালতের উদ্যোগ। আজকের এই উদ্যোগ টিকিয়ে রাখতে পারলে তা বিপ্লব হবে। এই উদ্যোগের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগোলাম।

তিনি আরও বলেন, যে নারী ও শিশুরা নির্যাতনের শিকার, তাদের ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা নিয়ে এটি আসছে। আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে, এর মধ্যে এটি ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বক্তব্য রাখেন।

আরও পড়ুন
গুলশানে বারের সেই রাত : ঘুষি-লাথির পর রাস্তায় ফেলে রাখা হয় ব্যবসায়ীকে
হাসিনার প্লট দুর্নীতির মামলায় নাটকীয় মোড়, নভেম্বরে রায় অনিশ্চিত

ই-পারিবারিক আদালত যেসব সুবিধা মিলবে

* পারিবারিক আদালতের ডিজিটালাইজেশনের মাধ্যমে বিচারপ্রার্থীরা নিজের বাসা বা অফিস থেকে হাজিরা দিতে পারবেন।

* অনলাইনে ওকালতনামা স্বাক্ষর বা মামলা দায়ের করা যাবে।

* মামলার তারিখ পরিবর্তনের এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে।

* অনলাইনে হবে শুনানি, কাগজের ভিড় নেই।

* বিচারপ্রার্থী মা-শিশুদের বারবার আদালতে আসার সময় সাশ্রয় হবে।

ই-সেবা চালুর ফলে নথিগুলো সার্ভারে সংরক্ষিত থাকবে

এ বিষয়ে পারিবারিক আদালতে মামলা পরিচালনা করা আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম ঢাকা পোস্টকে বলেন, অন্তর্বর্তী সরকারের এটি একটি যুগান্তকারী উদ্যোগ। পারিবারিক আদালতে ই-সেবা চালুর ফলে মামলার নথিগুলো একটি সার্ভারে সংরক্ষিত থাকবে। অনেক সময় দেখা যায় আদালতে নথি খুঁজে পাওয়া যায় না বা একটা নির্দিষ্ট সময় পর নথি ধ্বংস করে ফেলা হয়। এরপর থেকে সব নথি অনলাইনে পাওয়া যাবে। এছাড়া মামলা পরিচালনা করা যাবে অনলাইনে। এতে করে বিচারপ্রার্থী ও আইনজীবীদের ভোগান্তি লাঘব হবে।

তিনি আরও বলেন, আমাদের আদালতগুলো এখনো পরিপূর্ণ ডিজিটালাইজেশন হয়নি। প্রত্যেক আদালতে আধুনিক কম্পিউটার প্রযুক্তি স্থাপন জরুরি। আশা করি সরকার দ্রুত সময়ের মধ্যে এগুলো সংস্থাপন করবেন। তবে, প্রবীণ আইনজীবী যারা প্রযুক্তিতে অতটা পারদর্শী নন, তারা হয়তো প্রাথমিকভাবে অসুবিধার সম্মুখীন হবেন।

এনআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতআইনজীবীআইনমন্ত্রীআইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়নারী নির্যাতনঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ