• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
  2. চট্টগ্রাম

কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিল আত্মসাৎ : সাবেক মেয়রের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৬, ১৩:৩৬
অ+
অ-
কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিল আত্মসাৎ : সাবেক মেয়রের কারাদণ্ড

কক্সবাজার পৌরসভার উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের দায়ে সাবেক মেয়র নুরুল আবছারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি নুরুল আবছার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৮৪ সালের ২০ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের অনুদান হিসেবে কক্সবাজার পৌরসভার উন্নয়নের জন্য ১৫ লাখ ৭ হাজার ৫২০ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ ওঠে, ওই বরাদ্দের টাকা থেকে ১০ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় সাবেক মেয়র নুরুল আবছারের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়েছিল।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসাইন। তিনি ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

এমআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরআদালতদুদকমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : প্রতিবেদন দাখিলে ফের সময় বাড়ল

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে