বিজ্ঞাপন

জর্দা সেমাই তৈরির রেসিপি জেনে নিন

জর্দা সেমাই তৈরির রেসিপি জেনে নিন

অ+
অ-

সেমাই দিয়ে তৈরি জর্দা খেতে ভালোবাসেন অনেকেই। বিশেষ করে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন, তাদের কাছে প্রিয় একটি খাবার হলো জর্দা সেমাই। ঘি, নারিকেল আর চিনির সাহায্যে তৈরি করা হয় এই সুস্বাদু ডেজার্ট। এটি তৈরি করা সহজ এবং সময়ও লাগে কম তবে তৈরি করার প্রক্রিয়া না জানলে কঠিন মনে হতে পারে। চলুন জেনে নেওয়া যাক জর্দা সেমাই তৈরির রেসিপি-

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

সেমাই- ২৫০ গ্রাম

নারিকেল- ১ কাপ

বিজ্ঞাপন

চিনি- স্বাদ অনুযায়ী

ঘি- ২ টেবিল চামচ

এলাচ ও দারুচিনি- ২-৩টি

বিজ্ঞাপন

কিশমিশ ও বাদাম- প্রয়োজন অনুযায়ী

লবণ- সামান্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াইতে ঘি গরম করে এলাচ ও দারুচিনি দিতে হবে। এবার তাতে সেমাই দিয়ে অল্প আঁচে সোনালি করে ভেজে নিতে হবে। এবার মেশাতে হবে কোরানো নারিকেল ও এক চিমটি লবণ। তারপর পরিমাণমতো চিনি ও পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পানি খুব বেশি দেবেন না, তাতে সেমাই ঝরঝরে হবে না। অল্প অল্প করে মেশাতে পারেন। এবার পানি শুকিয়ে সেমাই সেদ্ধ ও ঝরঝরে হয়ে এলে তাতে কিশমিশ ও বাদাম মিশিয়ে নামিয়ে নিন।

এইচএন

বিজ্ঞাপন