ধূমপান হৃদরোগের অন্যতম বিপজ্জনক, কিন্তু প্রতিরোধযোগ্য একটি কারণ। ধূমপান করলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় না। ধীরে ধীরে এটি প্রদাহের কারণ হতে পারে এবং কিছু বুঝে ওঠার আগেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তবে আশার কথা হলো, ধূমপান ছেড়ে দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হৃৎপিণ্ড সুস্থ হতে শুরু করে।
বিজ্ঞাপন
ধূমপান কীভাবে হৃৎপিণ্ডের ক্ষতি করে
হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হিসেবে রয়ে গেছে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের মতে, ধূমপান সরাসরি প্লাক জমা, রক্ত জমাট বাঁধা এবং ধমনীর ক্ষতির কারণ হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অতিরিক্ত ধূমপায়ীরাই ঝুঁকিতে থাকেন না। যারা দিনে মাত্র কয়েকটি সিগারেট খান, তাদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দুই থেকে চারগুণ বেশি হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন উভয়ই বলছে যে, হৃদরোগের জন্য ধূমপান একটি প্রধান ঝুঁকির কারণ। তাই আপনি যদি ধূমপান করেন, তবে অবিলম্বে তা ছেড়ে দিলে তা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ধূমপান কীভাবে হৃৎপিণ্ড ও রক্তসংবহনতন্ত্রকে প্রভাবিত করে, তার কয়েকটি প্রমাণ-ভিত্তিক কারণ নিচে দেওয়া হলো-
বিজ্ঞাপন
১. এন্ডোথেলিয়াম (ধমনীর আস্তরণ)-এর ক্ষতি করে
এন্ডোথেলিয়াম হলো রক্তনালীর ভেতরের পাতলা আস্তরণ যা রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। প্রতিটি সিগারেট রক্তপ্রবাহে ৭,০০০-এরও বেশি রাসায়নিক পদার্থ প্রবেশ করায়। নিকোটিন, কার্বন মনোক্সাইড এবং ফ্রি র্যাডিক্যালের মতো বিষাক্ত পদার্থ সরাসরি এন্ডোথেলিয়াল কোষকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ভেতরের আস্তরণটি অমসৃণ হয়ে যায়, লো-ডেনসিটি লাইপোপ্রোটিন বা ক্ষতিকর কোলেস্টেরল আরও সহজে আটকে যায়, প্লাক জমা হয় (অ্যাথেরোস্ক্লেরোসিস), ধমনী সরু হয়ে যাওয়ার ফলে রক্ত প্রবাহ কমে যায়।
ফ্রন্টিয়ার্স ইন কার্ডিওভাসকুলার মেডিসিন-এর ২০২১ সালের একটি বিশ্লেষণে দেখা গেছে যে, ধূমপায়ীদের মধ্যে সিগারেটের সংস্পর্শে আসার কয়েক মিনিটের মধ্যেই পরিমাপযোগ্য এন্ডোথেলিয়াল ডিসফাংশন দেখা যায়। এছাড়াও ধূমপায়ীদের মধ্যে কম বয়সেই অ্যাথেরোস্ক্লেরোসিস দেখা দেয় এবং অধূমপায়ীদের তুলনায় এটি দ্রুত অগ্রসর হয়।
বিজ্ঞাপন
২. দ্রুত রক্ত জমাট বাঁধায়
প্লেটলেটগুলো একসঙ্গে লেগে গেলে রক্ত জমাট বাঁধে এবং অস্বাভাবিক জমাট বাঁধা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। নিকোটিন প্লেটলেটগুলোকে আরও আঠালো করে তোলে এবং ধোঁয়ার রাসায়নিক পদার্থ রক্তকে ঘন করে, যার ফলে প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুল্যান্টের কার্যকারিতা কমে যায়।
সার্কুলেশন জার্নালে প্রকাশিত গবেষণা দেখায় যে ধূমপানের ১৫ মিনিটের মধ্যেই প্লেটলেটের সক্রিয়তা বেড়ে যায় এবং তা কয়েক ঘণ্টা পর্যন্ত উচ্চ মাত্রায় থাকে। এমনকী একটি সিগারেটও সাময়িকভাবে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে।
৩. হৃৎপিণ্ডে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়
কার্বন মনোক্সাইড অক্সিজেনের চেয়ে ২০০ গুণ বেশি দৃঢ়ভাবে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়। সহজ কথায়, এর মানে হলো আপনার রক্তে অক্সিজেন কম থাকে এবং অক্সিজেন সরবরাহ করার জন্য হৃৎপিণ্ডকে আরও দ্রুত ও জোরে স্পন্দিত হতে হয়। ধীরে ধীরে হৃৎপিণ্ডের পেশী দুর্বল হয়ে পড়ে এবং আপনার যদি আগে থেকেই হৃদরোগ থাকে তবে এটি বিশেষভাবে বিপজ্জনক।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর প্রতিবেদন থেকে দেখা যায় যে, ধূমপানের ফলে দীর্ঘস্থায়ী কার্বন মনোক্সাইডের সংস্পর্শে আসা মায়োকার্ডিয়াল স্ট্রেস অনেকটা বাড়িয়ে দেয় এবং ধীরে ধীরে হৃৎপিণ্ডের পেশীকে দুর্বল করে তোলে।
৪. রক্তচাপ এবং হৃদস্পন্দন বাড়ায়
নিকোটিন একটি উদ্দীপক যা তাৎক্ষণিকভাবে রক্তনালীকে সংকুচিত করে, হৃদস্পন্দন বাড়ায় এবং রক্তচাপ বৃদ্ধি করে। এর ফলে হৃদপিণ্ডের বাম নিলয় পুরু হয়ে যায়, হৃদপিণ্ডের ওপর চাপ বাড়ে, হার্ট ফেইলিউরের ঝুঁকি বৃদ্ধি পায়।
২০২৪ সালের AHA-এর একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, নিকোটিনের সংস্পর্শে (সিগারেট বা ই-সিগারেট থেকে) রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায় এবং দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়।
৫. দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে
প্রদাহ হলো আঘাতের প্রতি শরীরের প্রতিক্রিয়া। দীর্ঘস্থায়ী প্রদাহ হৃদরোগকে ত্বরান্বিত করে। প্রদাহযুক্ত ধমনীর প্রাচীর আরও বেশি কোলেস্টেরল আকর্ষণ করে, যা প্লাক গঠনকে ত্বরান্বিত করে। ধোঁয়ায় থাকা বিষাক্ত পদার্থগুলোর কারণে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়,
রোগ প্রতিরোধ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘস্থায়ী মৃদু প্রদাহ দেখা দেয়।
গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের শরীরে উচ্চ-সংবেদনশীল সি-রিঅ্যাকটিভ প্রোটিন (hs-CRP)-এর মাত্রা অনেক বেশি থাকে, যা হৃদরোগের একটি প্রধান নির্দেশক।
৬. কোলেস্টেরলের মাত্রা পরিবর্তন করে
ধূমপান প্রোফাইলকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এটি এলডিএল কোলেস্টেরল বাড়িয়ে দেয়, হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল বা ভালো) কোলেস্টেরল কমিয়ে দেয়, অক্সিডাইজড এলডিএল (সবচেয়ে বিপজ্জনক প্রকার) বাড়িয়ে দেয়। অক্সিডাইজড এলডিএল সহজেই ধমনীর প্রাচীর ভেদ করে অস্থিতিশীল প্ল্যাক তৈরি করে যা ফেটে যেতে পারে।
৭. হৃদপেশীকে দুর্বল করে দেয়
দীর্ঘমেয়াদী ধূমপান কার্ডিওমায়োপ্যাথির কারণ হতে পারে, যা এমন একটি অবস্থা যেখানে হৃৎপিণ্ড দুর্বল বা বড় হয়ে যায়। এটি ঘটে, কারণ অক্সিজেন সরবরাহ কমে যায়, হৃৎপিণ্ডের ওপর দীর্ঘস্থায়ী চাপ বাড়ে, বিষাক্ত পদার্থ এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে ক্ষতি হয়।
এইচএন
