• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

৫ বছরে দেশি-বিদেশি ৫৪ পুরস্কার, শীর্ষে থাকার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬
অ+
অ-
৫ বছরে দেশি-বিদেশি ৫৪ পুরস্কার, শীর্ষে থাকার প্রত্যয়

২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল ঢাকা পোস্ট। সময়ের ধারাবাহিকতায় একের পর এক বছর পেরিয়ে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। সেই হিসেবে আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬— পাঁচ বছর পূর্ণ করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় এই সংবাদমাধ্যমটি। সময়ের হিসাবে পথচলা দীর্ঘ না হলেও, করোনা মহামারির মতো প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হওয়া এই যাত্রায় ঢাকা পোস্ট অর্জন করেছে উল্লেখযোগ্য সাফল্য এবং পাঠকের দৃঢ় আস্থা।

বিজ্ঞাপন

‘সত্যের সাথে সন্ধি’— এই অঙ্গীকার যেন প্রতিনিয়ত প্রতিধ্বনিত হচ্ছে লাখো-কোটি কণ্ঠে। পাঠকের বিশ্বাস ও আস্থার শক্তিতে ভর করে ঢাকা পোস্ট আজ দেশের মূলধারার অন্যতম সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নির্ভরযোগ্যতা, বস্তুনিষ্ঠতা ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে অসংখ্য নিউজপোর্টালের ভিড়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করে শীর্ষস্থানেও জায়গা করে নিয়েছে।

পাঠকের গ্রহণযোগ্যতা, আস্থা ও পেশাদারিত্বের স্বীকৃতিতে ঢাকা পোস্ট ইতোমধ্যেই পরিণত হয়েছে দেশের শীর্ষ গণমাধ্যমগুলোর একটিতে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা এই পথচলা সময়ের সঙ্গে সঙ্গে হয়েছে আরও দৃঢ় ও সমৃদ্ধ।

মাত্র পাঁচ বছরের পথচলায় ঢাকা পোস্ট অর্জন করেছে মোট ৫৪টি পুরস্কার। এর মধ্যে শুধু গত বছরেই যুক্ত হয়েছে ১২টি নতুন সম্মাননা। বিশেষ করে অনুসন্ধানী ও ব্যতিক্রমধর্মী প্রতিবেদনের জন্য পাওয়া এসব পুরস্কার অন্যান্য গণমাধ্যমের তুলনায় ঢাকা পোস্টকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফেলোশিপ অর্জনের মাধ্যমে এই সংবাদমাধ্যমের সাংবাদিকরা নিজেদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ রেখেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ডিআরইউ ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন ঢাকা পোস্টের জসীম উদ্দীন
ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ঢাকা পোস্টের জসীম

আরাফাত জোবায়ের

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোট ১৬টি পুরস্কার অর্জন করেছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের। ক্রীড়াঙ্গনে জনপ্রিয় ও পরিশ্রমী প্রতিবেদক হিসেবে পরিচিত তিনি ২০২১ ও ২০২৪ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করেন। ২০২১ সালে প্রিন্ট-অনলাইন স্পোর্টস ক্যাটাগরিতে এবং ২০২৪ সালে অনলাইন ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া, ২০২২ ও ২০২৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা তিনটি করে পুরস্কার পান।

জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের / ঢাকা পোস্ট

ক্রীড়া সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৩ এর ইয়াং রিপোর্টার্স রাইটিং ক্যাটাগরিতে এশিয়ায় প্রথম স্থান অর্জন করেন তিনি। পরের বছর একই অ্যাওয়ার্ডে বেস্ট কলাম ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষ দশে স্থান পান। টানা দুই বছর মহাদেশীয় পর্যায়ে এমন সাফল্য বাংলাদেশের অন্য কোনো ক্রীড়া সাংবাদিকের নেই।

২০২৫ সালে জাতীয়-আন্তর্জাতিকভাবে তার ছয়টি অর্জন। ক্রীড়া ও সংস্কৃতি প্রতিবেদনে ‘গোল্ডেন সিল্ক রোড চায়না-বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড’, ক্রীড়াঙ্গনে নারীদের প্রতিবেদনের জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত গণমাধ্যম পুরস্কার ২০২৫, ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড তিনটি ক্যাটাগরিতে এবং ক্রীড়া লেখক-সাংবাদিকেদর বৈশ্বিক সংগঠন এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে প্রতিবেদন, ‘প্রোমোটিং ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইন স্পোর্টস’ হিসেবে বিশেষ বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেন। অনুসন্ধানী সাংবাদিকতার বৈশ্বিক প্ল্যাটফর্ম গ্লোবাল ইনভেস্টিগেশন জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন)-বাংলার ২০২৫ সালের ডিসেম্বরের তালিকায় স্থান পায় বিকেএসপি নিয়ে তার ধারাবাহিক প্রতিবেদন।

আরও পড়ুন

ঢাকা পোস্টের বর্ষসেরা কর্মী হলেন যারা

আদনান রহমান

ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান অর্জন করেছেন ১০টি অ্যাওয়ার্ড। টানা তিন বছর— ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান। এ ছাড়া, দুদক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রিপোর্টিং সম্মাননা-২০২১ এবং ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেন।

প্রধান প্রতিবেদক আদনান রহমান / ঢাকা পোস্ট

আরও পড়ুন

বর্ষসেরা ক্রাইম রিপোর্টারের পুরস্কার জিতলেন ঢাকা পোস্টের জসীম
৩ পুরস্কার জিতলেন ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের

জসীম উদ্দীন

ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন অর্জন করেছেন ছয়টি অ্যাওয়ার্ড। তিনি ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ ও ২০২৪, ইউনিসেফ আয়োজিত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ ও ২০২৩ এবং সিপিডি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ পান।

সর্বশেষ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেন। এ ছাড়া, তিনি এমআরডিআই ফেলোশিপপ্রাপ্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক জসীম উদ্দীন / ঢাকা পোস্ট

আরও পড়ুন

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের ৪ প্রতিবেদক

তানভীরুল ইসলাম

স্বাস্থ্য বিটের জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীরুল ইসলাম অর্জন করেছেন পাঁচটি অ্যাওয়ার্ড। এর মধ্যে রয়েছে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাওয়ার্ড-২০২৩, বিডিএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ এবং ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড-২০২৪। এ ছাড়া, তিনি এনসিডি মিডিয়া ফেলোশিপ-২০২২ এবং এমআরডিআই ফেলোশিপ-২০২৩ অর্জন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীরুল ইসলাম / ঢাকা পোস্ট

আরও পড়ুন

ঢাকা পো‌স্টের শ‌ফিকুলসহ ইআরএফ পুরস্কার পেলেন ১৯ সাংবাদিক

শফিকুল ইসলাম

উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম অর্জন করেছেন চারটি অ্যাওয়ার্ড। ২০২২ ও ২০২৩ সালে টানা দুই বছর ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পান। এ ছাড়া, ভোক্তা অধিকার বিষয়ক রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ এবং এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেন।

উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম / ঢাকা পোস্ট

আরও পড়ুন

বৈশ্বিক স্বীকৃতি পেল ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের রিপোর্ট
পঞ্চম বর্ষে পদার্পণ, অর্জনেও সমৃদ্ধ ঢাকা পোস্ট

এফ এম আবদুর রহমান মাসুম

বিশেষ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম অর্জন করেছেন চারটি অ্যাওয়ার্ড। এর মধ্যে রয়েছে— রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩, বাজুস অ্যাওয়ার্ড-২০২৩, গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস এবং এমআরডিআই–ইআরএফ ফেলোশিপ।

বিশেষ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম / ঢাকা পোস্ট

আবু সালেহ সায়াদাত

জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ এবং আইসিটি বিষয়ক রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সালেহ সায়াদাত / ঢাকা পোস্ট

মো. নজরুল ইসলাম

কূটনৈতিক প্রতিবেদক মো. নজরুল ইসলাম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেন। সর্বশেষ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ লাভ করেন।

কূটনৈতিক প্রতিবেদক মো. নজরুল ইসলাম / ঢাকা পোস্ট

মেহেদী হাসান ডালিম

আদালত বিটের প্রভাবশালী রিপোর্টার হিসেবে সুনাম কুড়ানো ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম ২০২২ সালে বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড অর্জন করেন।

বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম / ঢাকা পোস্ট

শাহাদাত হোসেন (রাকিব)

জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত হোসেন (রাকিব) বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে আয়োজিত এলডিডিপি জার্নালিস্ট ফেলোশিপ-২০২২ এবং এলডিডিপি অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত হোসেন (রাকিব) / ঢাকা পোস্ট

আদিত্য রিমন

রাজনৈতিক প্রতিবেদক আদিত্য রিমন ইউএসএইড ঘোষিত জেন্ডার সেনসিটিভ পলিটিক্যাল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন।

রাজনৈতিক প্রতিবেদক আদিত্য রিমন / ঢাকা পোস্ট

আরও পড়ুন

দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের আদনান রহমান
ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের আদনান

মুছা মল্লিক

নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেন।

নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক / ঢাকা পোস্ট

রাকিবুল তামিম

নিজস্ব প্রতিবেদক রাকিবুল তামিমও একই বছরে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ লাভ করেন।

নিজস্ব প্রতিবেদক রাকিবুল তামিম / ঢাকা পোস্ট

বিনয় দত্ত

ঢাকা পোস্টের গবেষণা ও সম্পাদকীয় প্রধান বিনয় দত্ত ২০২৪ সালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-এর মিডিয়া ফেলোশিপ অর্জন করেন।

গবেষণা ও সম্পাদকীয় প্রধান বিনয় দত্ত / ঢাকা পোস্ট

আরিফুল ইসলাম আরমান

ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান অর্জন করেন গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস।

হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান / ঢাকা পোস্ট

এমএইচএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিকঢাকাপোস্টঢাকার খবররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী