• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

এফইআরবির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫
অ+
অ-
এফইআরবির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

দেশের জ্বালানি খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিদ্যুৎ ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এম আজিজুর রহমান রিপন। নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের প্রধান প্রতিবেদক সিরাজুল ইসলাম সিরাজ।

নয় সদস্যের এই নির্বাহী কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহ-চেয়ারম্যান হাসান আজাদ (সিনিয়র রিপোর্টার, দৈনিক কালবেলা), পরিচালক–উন্নয়ন ও অর্থ ফজলে রাব্বি (বিশেষ প্রতিনিধি, চর্চা), পরিচালক–গবেষণা ও প্রশিক্ষণ আবু তাহের (ডেপুটি চিফ রিপোর্টার, দৈনিক বণিক বার্তা), পরিচালক–ডাটা ব্যাংক সাজিব আহমেদ (সিনিয়র রিপোর্টার, কালের কণ্ঠ) এবং পরিচালক–বিনোদন ও কল্যাণ আতীকুর রহমান ফয়সাল (সিনিয়র রিপোর্টার, আজকের পত্রিকা)।

বিজ্ঞাপন

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসি সোভা (সিনিয়র রিপোর্টার, দেশকাল নিউজ) এবং মাহবুব রনি (সিনিয়র রিপোর্টার, দ্য ডেইলি ইত্তেফাক)।

নির্বাচন বোর্ডের প্রধান হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক সাইফুল হাসান চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন একই বিভাগের বর্তমান পরিচালক শামীম হাসান এবং পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।

ওএফএ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিকরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা