রাজধানীর উত্তর বাড্ডায় একটি নির্মাণাধীন ৫ তলার ভবনের ছাদ থেকে পড়ে মো. নাজমুল (২৭) নামে এক রডমিস্ত্রি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের খালাত ভাই জয়নাল আবেদীন জানান, আমার ভাই নির্মাণাধীন ওই ভবনে রডমিস্ত্রির কাজ করতেন। আজ দুপুরের দিকে অসাবধানতা বসত ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এমএন
