• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ : ফায়ার সার্ভিস 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৩, ১৭:৪২
অ+
অ-
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ : ফায়ার সার্ভিস 

ঢাকা-চট্টগ্রাম রেল রুটের কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে। 

বিকেল পৌনে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি
মাইকিং করে উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তারেএকটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

এমএসি/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

কুড়িগ্রামে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, রেল যোগাযোগ বন্ধ

Google News
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যু