• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

শিক্ষা উপমন্ত্রী নওফেলের আসনে লড়বেন আরও ৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪
অ+
অ-
শিক্ষা উপমন্ত্রী নওফেলের আসনে লড়বেন আরও ৬ প্রার্থী

দ্বাদশ সংসদ নির্বাচনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচন করছেন চট্টগ্রাম-৯ আসনে। তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তার পাশাপাশি আসনটি থেকে এবার মনোনয়ন জমা দিয়েছেন আরও ৬ প্রার্থী। 

বিজ্ঞাপন

তারা হলেন- মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মিটল দাশগুপ্ত, সুজিত সরকার, মোহাম্মদ নূরুল হুসাইন, সানজীদ রশীদ চৌধুরী ও আবু আজম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে ১৬টি আসন থেকে এবার মোট ১৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আ. লীগ প্রার্থীদের শোডাউনে কাঁপল রিটার্নিং কার্যালয়
তথ্যমন্ত্রীর আসনে ৫ প্রার্থী

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

বিজ্ঞাপন

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষা উপমন্ত্রীচট্টগ্রামের খবরসংসদ নির্বাচনমহিবুল হাসান চৌধুরী নওফেল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী