• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চট্টগ্রামে ভবন হেলে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭
অ+
অ-
চট্টগ্রামে ভবন হেলে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় ভবন হেলে পড়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছেন– চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও পিডব্লিউডির প্রতিনিধি।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া এলাকায় ৩ তলাবিশিষ্ট ভবনটি হেলে পড়ে। ভবনটির পেছনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে সেনাবাহিনী। খাল খনন করায় ভবনের পিলার দুর্বল হয়ে পড়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। হেলে পড়া ভবনটির পাশাপাশি সেমি পাকা দুটি ঘর ভেঙে গেছে। ইতোমধ্যে দুটি ভবন ও সেমি পাকাঘরগুলোর প্রায় ৩০টি পরিবারকে ঝুঁকিপূর্ণ এসব স্থাপনা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান। এসময় নগরের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) উমর ফারুক ও সিনিয়র সহকারী কমিশনার জামিউল হিকমা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চট্টগ্রামে হেলে পড়েছে ৩তলা ভবন
চট্টগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রয়োজনে চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করবে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী