• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

বসতবাড়িতে চোরাই ডিজেল-মবিলের মজুত, দুজনকে আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫
অ+
অ-
বসতবাড়িতে চোরাই ডিজেল-মবিলের মজুত, দুজনকে আটক

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি বসতবাড়িতে চোরাই ডিজেল ও মবিলের সন্ধান পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ২৮০ লিটার জব্দ করা হয়। 

একই সঙ্গে চোরাই কাজে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- পতেঙ্গা থানার দক্ষিণপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. সুলাইমান (২৯) ও একই এলাকার মো. সোবহানের ছেলে মো. নেজাম (২৪)।

আরও পড়ুন

চট্টগ্রামে ভবন হেলে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি
সরকারি ওষুধ চুরির অভিযোগে হাসপাতালের তিন কর্মচারী আটক

বিজ্ঞাপন

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানে উদ্ধারকৃত চোরাই ডিজেল এবং মবিলের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ ও জ্বালানি বহনকারী লরি থেকে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে। এগুলো তারা পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরগ্রেফতারর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২