• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

শুক্রবার আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৮
অ+
অ-
শুক্রবার আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে ইসি

নির্বাচন উপলক্ষ্যে আনসার-ভিডিপি কর্মকর্তাদের আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ৭২ জন আনসার-ভিডিপি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল বিভাগের পরিচালক এবং সকল জেলার জেলা কমান্ড্যান্টদের দিনব্যাপী প্রশিক্ষণ আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুষ্ঠিত হবে। ওই প্রশিক্ষণে প্রতি বিভাগ হতে একজন পরিচালক এবং প্রতি জেলা থেকে একজন জেলা কমান্ড্যান্ট অংশগ্রহণ করবেন। সকাল ৯টায় প্রশিক্ষণ শুরু হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

বিজ্ঞাপন

এসআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনআনসার ভিডিপি নিয়োগসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি

সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চাইল ইসি