• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তেজগাঁওয়ের মাদক সম্রাজ্ঞী জোসনা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫
অ+
অ-
তেজগাঁওয়ের মাদক সম্রাজ্ঞী জোসনা গ্রেপ্তার

তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জোসনা বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৬ ডিসেম্বর) কাওরান বাজার শুটকি পট্টির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ ডিসেম্বর) তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

চট্টগ্রামে কোচিং সেন্টারের অফিসে গ্রিল কেটে চুরি
ঢাকা উদ্যানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেপ্তার জোসনা কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা কারবারি। তিনি সবজির ঝুড়ি নিয়ে ঘুরেন। এর আড়ালেই তার গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জোসনা জানান, তার স্বামী মাদকসেবী। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক কারবারে জড়িয়ে যান। জোসনা গ্রেপ্তার হলে তার স্বামী তার জামিন করান। জোসনার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন ১০বার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যান।

এমএসি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদকমাদকবিরোধী অভিযানগ্রেফতাররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন