• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

নওফেলের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন প্রতীকে লড়বেন ৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৩১
অ+
অ-
নওফেলের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন প্রতীকে লড়বেন ৬ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচন করছেন চট্টগ্রাম-৯ আসনে। তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কার্যালয় থেকে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তার পাশাপাশি আসনটিতে বিভিন্ন দল থেকে প্রতীক পেয়েছেন আরও ৬ প্রার্থী।

তাদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী পেয়েছেন লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটল দাশগুপ্ত পেয়েছেন কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার পেয়েছেন সোনালী আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন পেয়েছেন হাতঘড়ি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম পেয়েছেন মোমবাতি। 

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর। এরপর আজ (সোমবার) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরসংসদ নির্বাচননির্বাচন কমিশনমহিবুল হাসান চৌধুরী নওফেল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী