• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে আনোয়ার খাঁনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৪, ১৫:৪০
অ+
অ-
প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে আনোয়ার খাঁনকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার খানের বিরুদ্ধে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করেছে জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ পলাশ বর্ধন এ শোকজ করেন।

ইসি সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি সংসদীয় আসন ২৭৪, লক্ষ্মীপুর-১ এর নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার খান হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা অমান্য করে প্রচারণায় সময় নিজে নগদ টাকা বিতরণ করেন। অর্থ বিতরণ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার হয়েছে। বিষয়টি  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানান। পরে নগদ টাকা বিতরণের ভিডিও ক্লিপ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দাখিল করেন। নির্বাচনী প্রচারণার সময় টাকা বিতরণের এমন কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৩ বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে ইসি।

আরও পড়ুন

নির্বাচন নিয়ে উপকূলের মানুষের ভাবনা
নৌকার তিন নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
নির্বাচনে নাশকতাকারীদের তথ্য দিলে ‌‘লাখ টাকা পুরস্কার’

বিজ্ঞাপন

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আনোয়ার খানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনকে সুপারিশ করা হবে না সেটি জানতে চেয়ে আগামী ৬ জানুয়ারি সকাল ১০টার মধ্যে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্যও (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ এর  (৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে) নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচটি/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচননির্বাচন কমিশননির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি