• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

১১০ মিনিট ‘আতঙ্কের’ পর আবার চাকা ঘুরল মেট্রোরেলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩
অ+
অ-
১১০ মিনিট ‘আতঙ্কের’ পর আবার চাকা ঘুরল মেট্রোরেলের

ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এতে হাঁফ ছেড়ে বাঁচলেন আটকে পড়া যাত্রীরা।

বিজ্ঞাপন

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।

তিনি জানান, দুপুর ২টা ২৫ মিনিটে হঠাৎ করেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। আমাদের কর্মকতারা দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করেছেন। ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি পথে হঠাৎ বন্ধ মেট্রোরেল, ভেতরে আটকা অসংখ্য যাত্রী
সচিবালয় স্টেশনে যাত্রী প্রবেশ বন্ধ

dhakapost

মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশনও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করেন। সেখানে অনেকে উদ্বেগ আতঙ্কে ছিলেন। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকায় মেট্রোর অনেক যাত্রী গুরুত্বপূর্ণ কাজে সময়মতো যেতে পারেননি।

বিজ্ঞাপন

এমএইচএন/জেডএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

যাত্রী সংকটে গাবতলী টার্মিনাল, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

সায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

দীর্ঘ ছুটিসায়েদাবাদে নেই ঈদের ঘরমুখো যাত্রীর অতিরিক্ত চাপ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ