• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাস্তায় দাঁড়িয়েই যাদের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৪, ১১:১৫
অ+
অ-
রাস্তায় দাঁড়িয়েই যাদের ঈদ উদযাপন

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসব। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দে মেতেছেন মানুষ। তবে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাননি। তাদের ঈদ কাটছে কর্মব্যস্ততায়। বিশেষ করে পুলিশ সদস্যরা রাস্তায় দাঁড়িয়ে ঈদ উদযাপন করছেন। দিচ্ছেন মানুষকে নিরাপত্তা, যাতে তারা আনন্দে ঈদ উদযাপন করতে পারেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সরেজমিনে দেখা যায়, মানুষ যখন ঈদের জামাতে অংশ নিতে ঈদগাহ মাঠে প্রবেশ করছেন তখন পুলিশ সদস্যরা প্রধান ফটকের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। মানুষ যখন পরিবার-পরিজন নিয়ে নামাজ পড়তে যাচ্ছেন তখন পুলিশ সদস্যরা ব্যস্ত রাস্তা দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে।

ঈদের দিন দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ঈদ উদযাপন রাস্তায় দাঁড়িয়েই করতে হচ্ছে। তাদের প্রধান দায়িত্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারেন। মানুষের সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারাটাই তাদের কাছে ঈদের আনন্দ।

আরও পড়ুন

রাজারবাগ মসজিদে আইজিপি ও ডিএমপি কমিশনারের ঈদের নামাজ আদায়
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
কারাবন্দিদের ঈদ : মুড়ি পায়েসে দিন শুরু, দুপুরে পোলাও-মাংস

বিজ্ঞাপন

dhakapost

জাতীয় ঈদগাহ ময়দানে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল নাম প্রকাশ করা না শর্তে ঢাকা পোস্টকে বলেন, আমাদের ঈদ কাটে রাস্তায় দাঁড়িয়ে। মানুষকে ঈদের আনন্দ দেওয়াই আমাদের ঈদ আনন্দ। আমরা দায়িত্ব পালন করছি যাতে করে মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য নাম প্রকাশ করার না শর্তে বলেন, আমাদেরও ইচ্ছা হয় ঈদের ছুটি পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর। কিন্তু আমাদের দায়িত্ব আমাদের কাছে সবচেয়ে বড়। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি বলে মানুষ সুন্দরভাবে নিরাপদে ঈদ উদযাপন করতে পারছেন। তাদের ঈদ উদযাপনের আনন্দই আমাদের ঈদের আনন্দ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের মতো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ঈদের প্রধান প্রধান জামাতগুলোতে নিরাপত্তা দিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি ঢাকা পোস্টকে বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে ডিএমপির প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন। ফাঁকা ঢাকার নিরাপত্তাসহ ঈদের জামাতগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে ডিএমপি।

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরপুলিশঢাকা সিটিরাজধানীর খবরডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঘাট সংকট ও সড়কের বেহাল দশাঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ

টানা ৭ দিনের ছুটিঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ