• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২ মে ২০২৪, ১০:২৫
অ+
অ-
রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
গরমে যাত্রীর কাছ থেকে পানি খেয়ে রিকশা খোয়ালেন চালক
শাহজাহানপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

বিজ্ঞাপন

নিহত ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন।

পথচারী আমিনুল ইসলাম জানান, ভোরে শাহজাদপুর বাঁশতলার মেইন রোডে খালি রিকশা নিয়ে পারাপার হচ্ছিলেন রিকশাচালক ইউসুফ। এমন সময় রামপুরার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে গুরুতর আহত হন ইউসুফ। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ইউসুফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনারাজধানীর খবরডিএমসিমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা