• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বকশিবাজারে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৩ মে ২০২৪, ২০:১৫
অ+
অ-
বকশিবাজারে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর বকশিবাজারে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

খিলগাঁওয়ে ভবনের ছাদ থেকে পড়ে আহত ব্যক্তির মৃত্যু
ভূমধ্যসাগরে মারা যাওয়া ৮ বাংলাদেশির মরদেহ ঢামেকে
মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পারাপার, অতঃপর...

বিজ্ঞাপন

নিহত আনোয়ার হোসেন ভোলা সদরের বাগার হাওলা গ্রামের মো. শাহেদ আলীর ছেলে। বকশিবাজার এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় গাড়িচালক।

আমজাদ হোসেন নামে এক পথচারী বলেন, আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে বকশিবাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় মৌমিতা নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আনোয়ার হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনারাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা