• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৪, ১৮:৩০
অ+
অ-
অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী

অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তী সময়ে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমরা দক্ষ অভিবাসী কর্মী বিদেশে পাঠানোর পাশাপাশি ফিরে আসা কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি  উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করছি।

প্রধানমন্ত্রীর নির্দেশ দক্ষ জনবল পাঠানোর মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গভীর পরীক্ষা-নিরীক্ষার কারণে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা
নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে সরকার

তিনি বলেন, পার্লামেন্টারি ককাসের সব পরামর্শ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছি। সরকার এবং পার্লামেন্টের ককাস একসঙ্গে প্রবাসী কর্মীদের  উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবনমান নিশ্চিতে সর্বদা কাজ করবে। 

এ সময় পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয়, সংসদ সদস্য আরমা দত্ত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিবৃন্দ, আইলও’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিবাসীপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল