• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

স্ত্রীকে জবাই করে হত্যা, মায়ের গলায় ধরলেন ছুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৪, ১৩:০৪
অ+
অ-
স্ত্রীকে জবাই করে হত্যা, মায়ের গলায় ধরলেন ছুরি

চট্টগ্রামের চন্দনাইশে এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এরপর নিজের মায়ের গলায় ধরেন ছুরি ধরেছিলেন ঘাতক। 

বিজ্ঞাপন

খুনের শিকার গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার গাছবাড়িয়া সৈয়দাবাদ ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনায় ঘটে।

জানা গেছে, খুনের শিকার ওই গৃহবধূর নাম বিউটি বেগম এবং তার স্বামীর নাম জমির উদ্দিন চৌধুরী (৪৮)। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই ডজন নারীর সঙ্গে চবি শিক্ষার্থীর প্রতারণার অভিযোগ
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ডিউক খুলনায় গ্রেপ্তার
প্রকাশ্যে যুবক হত্যা : গুলির আগে তাহসিনকে অনুসরণ করেন এমরান

চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে বিউটির মরদেহ উদ্ধার করে। তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে খুন করে তার স্বামী জমির। স্ত্রীকে খুনের পর জমির তার বৃদ্ধ মায়ের গলায় ছুরি ধরে বসে ছিল। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছায়। এরপর সম্মিলিত চেষ্টায় তার মাকে পুলিশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘জমির কিছুটা মানসিক বিকারগ্রস্ত বলে আমরা জানতে পেরেছি। একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল সে। তাকে আমরা হেফাজতে নিয়েছি। তার স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরএমএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির