• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

একত্রীকরণের মাধ্যমে বিদ্যুৎ সমিতি ও বোর্ডের সংকট নিরসনের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ নভেম্বর ২০২৪, ১৮:১৯
অ+
অ-
একত্রীকরণের মাধ্যমে বিদ্যুৎ সমিতি ও বোর্ডের সংকট নিরসনের আহ্বান

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একত্রীকরণের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে সৃষ্ট সংকট জনগণকে নতুন করে ভোগাচ্ছে। এই সংকট সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে নতুন করে রিফর্ম করতে হবে।

রোববার (৩ নভেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন এক সংকট হাজির হলো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে। খবর নিয়ে জানা গেল পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছেন। তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ ব্ল্যাক আউটের মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে। আমরা মনে করি বিদ্যুৎ খাতকে বিশৃঙ্খল করতে বিগত সরকারের সুবিধাভোগী কিছু অংশ ও কিছু আমলা ইন্ধন যোগাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে নানা ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
স্বাস্থ্য খাত হবে সার্ভিস ওরিয়েন্টেড, ডাক্তারদের নো পার্সেন্টেজ

তিনি আরও বলেন, আমরা সরকারকে বলবো— পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বিবেচনা করতে হবে। তাদের মধ্যে চলমান সংকটগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ করুন।

তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একত্রীকরণ করলে হয়ত সংকট অনেকাংশে কেটে যাবে। পল্লী বিদ্যুতে অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে। দোষী সাব্যস্ত হওয়ার পূর্বে স্ট্যান্ড রিলিজ কিংবা শাস্তি এবং গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন

জেইউ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিদ্যুৎরাজনীতিবিদইসলামী আন্দোলন বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী