বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে রিপোর্ট প্রণয়নের জন্য গঠিত টাস্কফোর্সের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রতিবেদন হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থায় ফাঁকফোকর খুঁজে বের করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য ১২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়।
আরও পড়ুন
টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ। অন্য সদস্যরা হলেন—বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ড. আখতার মাহমুদ, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের গবেষণা বিভাগের সাবেক প্রধান ড. আব্দুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুমানা হক, এমসিসিআই’র সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মঞ্জুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং বিডি জবস ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর।
এমএসআই/এসএম
