• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের সরাসরি ভোট চায় ৮২ শতাংশ মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৯
অ+
অ-
রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের সরাসরি ভোট চায় ৮২ শতাংশ মানুষ
ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হবে সংসদ সদস্য ও স্থানীয় সরকার সদস্যরা– এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া ১৮৪ পৃষ্ঠার চূড়ান্ত প্রস্তাবনায় এমন সুপারিশ করেছে কমিশন। এটি শনিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে কমিশন উল্লেখ করেছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষে ৪৬ হাজারের বেশি খানার অংশগ্রহণে বিবিএস পরিচালিত এক জরিপ থেকে দেখা যায় যে ৮২ শতাংশ উত্তরদাতা সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। তবে এ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের একটি জটিলতা হলো যে সাধারণত যে ব্যক্তি যত বেশি মানুষের সম্মতিতে তথা ভোটে পদাধিকারী হন, তিনি তত বেশি ক্ষমতাবান হন।

আরও পড়ুন

প্রার্থিতা দেওয়া ও ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়ার সুপারিশ
রাজনৈতিক মতাদর্শ যাচাই বন্ধের সুপারিশ
পুলিশের জনমুখী পিআর, মামলার হিসাব উন্মুক্ত রাখার সুপারিশ

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের সব নাগরিকের সরাসরি ভোটের পরিবর্তে এবং শুধু সংসদ সদস্যদের ভোটের বিপরীতে, অপেক্ষাকৃত বড় নির্বাচকমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। এর একটি বড় দৃষ্টান্ত রয়েছে আমাদের প্রতিবেশী ভারতে। ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংসদের দুই কক্ষ এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি ইলেক্টোরাল কলেজ রাষ্ট্রপতি নির্বাচন করে।

বাংলাদেশ যেহেতু ফেডারেল রাষ্ট্র নয়, তাই মাত্র ৩০০ জন সংসদ সদস্যের পরিবর্তে, সংসদের দুই কক্ষের সদস্যগণ এবং সব ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা, অর্থাৎ একটি বৃহত্তর নির্বাচকমণ্ডলী, রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের সদস্য করা যেতে পারে।

সুপারিশ

বিজ্ঞাপন

১) রাজনৈতিক দলগুলোর কেবল দলনিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনামসম্পন্ন ব্যক্তিদের রাষ্ট্রপতির নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিধান করা, যাতে একজন নির্দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে পারেন।

২) জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচকমণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান করা।

কমিশনের সুপারিশ দলগুলোর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাষ্ট্রপতিঅন্তর্বর্তীকালীন সরকারবাংলাদেশমুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে

সংসদে রাষ্ট্রপতিহাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে

ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি

ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি

নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির